যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা দিয়েছে। চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৩.২ শতাংশ কমেছে, যা গত ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।
শুক্রবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৯৮৮ ডলারে লেনদেন হয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
বাজার বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা আরও কমতে পারে। এর ফলে স্বর্ণের দামে চাপ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

