বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি আলাদাভাবে যুক্ত হবে। এছাড়া স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।
চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম ৯১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বৃদ্ধি পেয়েছে, ৪৬ বার কমেছে এবং একবার ভ্যাটের সমন্বয় করা হয়েছে।

