সাইবার স্পেস ও ডিজিটাল মাধ্যমে মাদক কেনাবেচা ও যোগাযোগের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। নতুন আইনে সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল অ্যাপ, ই-ওয়ালেট বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মাদক লেনদেন বা এ-সংক্রান্ত যোগাযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
আইনটি নিয়ে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে। আইনজীবীদের একাংশের দাবি, ডিজিটাল অপরাধের ক্ষেত্রে অভিযুক্তের কাছ থেকে সরাসরি মাদক উদ্ধার বাধ্যতামূলক না থাকায় শুধু ডিজিটাল প্রমাণের ভিত্তিতেও মামলা হতে পারে, যা অপব্যবহারের ঝুঁকি তৈরি করতে পারে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, অনলাইনে মাদক কারবার বেড়ে যাওয়ায় তা দমনে এই আইনি পরিবর্তন প্রয়োজন।

