নরসিংদীর পাইকারদিতে ৩ মাসের এক শিশুর পা ভেঙে দেওয়ার দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তবে শিশুটির পরিবার ও পুলিশ জানিয়েছে, শিশুর পা ভাঙেনি।
পরিবারের দাবি, পারিবারিক বিরোধের কারণে শিশুটির পায়ে মোচড় দেওয়ার একটি ভিডিও ধারণ করা হয়েছিল। পরে সেটি AI দিয়ে এডিট করে পা ভেঙে যাওয়ার মতো করে ছড়িয়ে দেওয়া হয়।
মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে দেখে পা ভাঙা বা আঘাতের কোনো চিহ্ন পায়নি। পরিবারের পক্ষ থেকেও এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি।

