২ মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার
নরসিংদীতে ২ মাস বয়সী শিশুর ওপর নির্যাতনের ভাইরাল ঘটনার প্রধান আসামি লতা বেগমকে (৩২) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং আইনগত প্রক্রিয়ার জন্য মাধবদী থানায় হস্তান্তর করা হচ্ছে।
এর আগে এ ঘটনায় দায়ের হওয়া মামলায় লতা বেগম, তার স্বামী ও বাবাকে আসামি করা হয়। লতার স্বামী ও বাবা আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেও লতা এতদিন আত্মগোপনে ছিলেন।

