প্রতিদিন ডিম খাওয়া কি নিরাপদ? যা বলছে গবেষণা
ডিম পুষ্টিগুণে ভরপুর একটি খাদ্য, যাতে রয়েছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন এ, ডি, বি১২ এবং কোলিন। গবেষণায় দেখা গেছে, সুস্থ মানুষের জন্য পরিমিত পরিমাণে প্রতিদিন ডিম খাওয়া সাধারণত নিরাপদ এবং এটি হৃদযন্ত্রের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করে না।
বিশেষজ্ঞদের মতে, ডিমের চেয়ে বরং এর সঙ্গে খাওয়া অতিরিক্ত মাখন, পনির, বেকন বা উচ্চ চর্বিযুক্ত খাবারই স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। তাই সুষম খাদ্যাভ্যাস বজায় রেখে সেদ্ধ, অমলেট বা অন্যান্য স্বাস্থ্যকর উপায়ে ডিম খাওয়াই সবচেয়ে ভালো।

